প্রথম অধ্যায় : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
বহুনির্বাচনী
১. একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক. সাফল্য অর্জন খ. সুনাম অর্জন
গ. সম্পদ অর্জন ঘ. মুনাফা অর্জন
২. বাংলাদেশে ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে সমস্যা
র. মূলধন সংকট
রর. অনগ্রসর ব্যাংক ব্যবস্থা
ররর. স্বল্পশিক্ষিত উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩. পণ্যের বৈচিত্রায়ণ বলতে কী বোঝায়?
ক. পণ্যের আয়ুষ্কাল বৃদ্ধি
খ. পণ্যের মুনাফা বৃদ্ধি
গ. বিভিন্ন ধরনের পণ্য বাজারজাতকরণ
ঘ. পণ্যের বাজার সৃষ্টি
৪. একটি সফল বিনিয়োগ কোনটি বৃদ্ধিতে ভূমিকা রাখে?
ক. জাতীয় আয় খ. জাতীয় ব্যয়
গ. রাজস্ব আয় ঘ. রাজস্ব ব্যয়
৫. সরকারের আয়ের উৎস
র. গিফট ট্যাক্স
রর. সঞ্চয়পত্র
ররর. প্রাইজবন্ড
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. কাঁচামাল ক্রয় কীসের ব্যবহার?
ক. তহবিলের খ. উৎপাদনের
গ. ব্যবস্থাপনা ঘ. কৃষি উৎপাদন
৭. পরিবারের সংগৃহীত তহবিল > প্রয়োজনীয় ব্যয় = ?
ক. আয় খ. সম্পদ
গ. মুনাফা ঘ. সঞ্চয়
৮. বড় কোম্পানিগুলো কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে?
ক. স্বল্পমেয়াদি উৎস খ. দীর্ঘমেয়াদি উৎস
গ. শেয়ার বিক্রয় ঘ. চাঁদা উত্তোলন
৯. একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য নিত্য নৈমিত্তিক যে অর্থের প্রয়োজন পড়ে তাকে কী বলে?
ক. তহবিল খ. স্থায়ী মূলধন
গ. চলতি মূলধন ঘ. অর্থের উৎস
১০. রানা তার দর্জির দোকানের জন্য একটি সেলাই মেশিন ক্রয় করে। অর্থায়নের ভাষায় এটি তার
ক. মূলধন সিদ্ধান্ত খ. বিনিয়োগ সিদ্ধান্ত
গ. আয় সিদ্ধান্ত ঘ. অর্থায়ন সিদ্ধান্ত
১১. ব্যবসায়ে ঝুঁকির কারণ হতে পারে
র. বাজারে নতুন পণ্যের উপস্থিতি রর. প্রাকৃতিক দুর্যোগ
ররর. আকস্মিক দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. খ, ১১. ঘ
