গ্লোবাল ইন্স্যুরেন্সের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:১১ পিএম

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩০ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ আহমেদ। সভায় ২০২১ সালের পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২১ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।  ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত শেয়ারহোল্ডাররা বীমা খাতে বর্তমান প্রতিযোগিতা ও প্রতিকূল অবস্থা কাটিয়ে দক্ষতার সঙ্গে কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষসহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২১ সালে সব সূচকে উন্নয়ন করার জন্য সন্তোষ প্রকাশ করে বিভিন্ন মতামত মন্তব্য আকারে পেশ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত