ট্রাস্ট ব্যাংকের এজিএমে লভ্যাংশ অনুমোদন

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:৩৫ পিএম

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০২১ সালের ব্যাংকের সমাপ্ত বছরের পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহ অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২১ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুকূলে ২২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, ব্রিগেডিয়ার জেনারেল এস এম জিয়া-উল-আজিম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত