বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৮:০৩ এএম

পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) সাত ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে জরুরি শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা হতে বিকাল ০৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের হাটখোলা, দুপ্তারাসহ তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত