নিজ ঘরে সংস্কৃতিকর্মী তরুণীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০১:৫৬ এএম

বরিশালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এক সংস্কৃতিকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নগরীর উত্তর মল্লিক রোডের বাসা থেকে সামসুন্নাহার নিপা (২৫) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। সামসুন্নাহার নিপা নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের প্রয়াত ফজলুল করিমের মেয়ে। পিতৃমাতৃহীন নিপা বোন ডালিয়ার সঙ্গে থাকতেন।

পুলিশ জানায়, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিপার লাশ উদ্ধার করা হয়েছে। নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বোন ডালিয়া বাসায় ঘুমিয়ে থাকায় তিনি কিছুই টের পাননি জানিয়ে এসআই আকলিমা বলেন, ‘সকালে ঘুম ভেঙে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ডালিয়া। কী কারণে এই ঘটনা ঘটছে তা তদন্ত করা হচ্ছে।’

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করা সামসুন্নাহার নিপা উদীচী ও বরিশাল নাটক-এর সদস্য। এছাড়াও তিনি নিয়মিত আবৃত্তি করতেন বলে জানিয়েছেন উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত