Learning English

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১:০৯ পিএম

কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও সঠিক ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Snail mail

প্রচলিত পদ্ধতির ডাক, শামুক গতির ডাক ব্যবস্থা

Examples

a. Daria  : I didn’t get your wedding invitation yet and the wedding is in three days.

Ruth : Well, I guess that’s why it’s called snail mail, cause I’ve mailed the invitations two weeks ago and they still haven’t arrived, though we live in the same city.

ডারিয়া :  আমি তোমার বিয়ের নিমন্ত্রণ পত্র এখনো পাইনি, অথচ তিনদিনের মধ্যেই বিয়ে।

রুথ : এ জন্যই হয়তো একে শামুক গতির ডাক ব্যবস্থা বলে। কারণ আমি এটি পাঠিয়েছি দুই সপ্তাহ আগে এবং সেগুলো এখনো পৌঁছেনি যদিও আমরা একই শহরে বাস করি।

b. She still uses snail mail for paying bills.

পণ্যের মূল্য পরিশোধের জন্য সে এখনো প্রচলিত ডাক ব্যবস্থা ব্যবহার করে।

c. I can be contacted by e-mail and snail mail.

আমার সঙ্গে ই-মেইল এবং প্রচলিত ডাক ব্যবস্থায়

যোগাযোগ করা যাবে।

2. Elvis has left the building

অনুষ্ঠান শেষ, বাড়ি যাওয়ার সময় উপস্থিত

Examples

a. Get your coat; Elvis has left the building!

তোমার কোট নাও; অনুষ্ঠান শেষ হয়েছে, এখন বাড়ি যাওয়ার সময় উপস্থিত।

b. Why the Elvis has left the building so soon? The show was supposed to end at 11 PM.

অনুষ্ঠান এত তাড়াতাড়ি শেষ হলো কেন? অনুষ্ঠান তো শেষ হওয়ার কথা রাত ১১টায়।

c. Tom went to the movies to watch 'Black Panther' with his friends and after an one hour long movie had finally ended, yes, Elvis had left the building and it was time to go home.

টম তার বন্ধুদের নিয়ে ‘ব্লাক প্যান্থার’ সিনেমা দেখতে গিয়েছিল এবং এক ঘণ্টা পর সিনেমাটি শেষ হয়ে গেল, হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে গেল এবং সেটি ছিল বাড়ি ফেরার সময়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত