কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল নাইনের বিশেষ আয়োজন ‘তুমি রবে নীরবে’। শিমুল মুস্তাফা’র উপস্থাপনায় বিশেষ এ আয়োজনে অতিথি হয়ে এসেছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার এবং অনিমা রায়। শাহীদ সম্পদের গ্রন্থনা ও প্রযোজনায় ‘তুমি রবে নীরবে’ প্রচার হবে ৬ আগস্ট শনিবার রাত ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি কবিগুরুর কবিতা ও গান পরিবেশন করেন অতিথিরা।
×
