জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় জনপ্রিয় তাৎক্ষণিক যোগাযোগে অ্যাপ ইমো সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে। রাজধানীর বনানী স্কুলের (কড়াইল) কার্যক্রম পরিচালনা করছে জাগো ফাউন্ডেশন। এ স্কুলে প্রায় সাড়ে ৫শ’ শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষাগ্রহণ করছে। তাদের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকাসহ বৈশ্বিক মহামারী উদ্ভূত নানা প্রতিবন্ধকতার কারণে দেশের ৩.৭ কোটি শিশুর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। এমতাবস্থায়, সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে ইমো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতে এগিয়ে এসেছে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণে শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূর করতে এবং উন্নত বাংলাদেশে মানুষের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অ-লাভজনক উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্ব করেছে ইমো। বিজ্ঞপ্তি
