মেয়েদের ইউরোর ফাইনালে জার্মানিকে ৬৬ বছর পর কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইংল্যান্ড। মেয়েরাও জিতেছে প্রথম কোনো শিরোপা। এই জয়ে প্রভাব পড়েছে নারীদের ফিফা র্যাংকিংয়েও। আটে থাকা ইংলিশদের চার ধাপ উন্নতি হয়েছে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান চার নম্বরে।
২০২১ সালের এপ্রিলে কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এরপর থেকে আর হারের মুখ দেখেনি তারা এবং কানাডার ম্যাচসহ শেষ ২০ ম্যাচের ১৮ ম্যাচেই জয় পেয়েছে।
ইউরোর ফাইনাল হারলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে জার্মানির নারীদের। তিন নম্বর থেকে দুই নম্বরে উঠেছে তারা। তবে শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। নিজেদের সিংহাসন ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। ফ্রান্স, নেদারল্যান্ডস ও স্পেন সবারই অবনমন হয়েছে।
নারীদের র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে রয়েছে ব্রাজিল ও ১০ নম্বরে উত্তর কোরিয়া। ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া নরওয়ে ও ইতালি নেমেগেছে ১৩ ও ১৬ নম্বরে। ৩১ নম্বরে জায়গা হয়েছে আর্জেন্টিনার।
