মুন্না খান ও সোনিয়া লাজুককে নিয়ে নির্মাণ হয়েছে ‘মনের মাঝে আছিস রে তুই’শিরোনামের নতুন মিউজিক ভিডিও। গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন মুন্না খান এবং সুর ও সংগীত করেছেন করেছেন এস ডি সাগর।
গানটি গেয়েছে হিরু ফকির। ডিওপি ছিলেন জুয়েল মাহমুদ, মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মুন্না খান ও সোনিয়া লাজুক ছাড়াও গানটিতে আরও মডেল ছিলেন মুকুল খান।
গীতিকার ও মডেল মুন্না বলেন, কণ্ঠশিল্পী হিরু ফকিরের সঙ্গে বেশ কিছুদিন ধরে গান নিয়ে কথা হচ্ছিল। তার কণ্ঠ অনুযায়ী আমার এই গানটি লেখা। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন দাদা। আমার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া লাজুক। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
মডেল সোনিয়া লাজুক বলেন, মুন্না ভাইয়ের লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন হিরু ফকির। তাছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
জানা গেছে, শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
