পোস্টপারটাম

ডিপ্রেশন রূপান্তরিত হতে পারে ব্যাধিতে

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৩:২২ এএম

পোস্টপারটাম ডিপ্রেশন যে একসময় ব্যাধিতে রূপান্তরিত হতে পারে তা দেশের মানুষের জন্য একেবারেই নতুন। এটি যে মানসিক সমস্যা তৈরি করতে পারে তা দেশের মানুষের জানা ছিল না। আর তাই এ বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে আলোচনা বা সচেতন হওয়ার ব্যাপারটি নতুনভাবে সামনে এসেছে পুরনো অভিজ্ঞতা নিয়ে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

সাইকিউর অরগানাইজেশন, মম ফর মম এবং ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) যৌথ উদ্যোগে গত ৬ জুলাই রাজধানীর বনানী ক্লাবে ‘হাউ টু ডিল উইথ পোস্টপারটাম ডিপ্রেশন অ্যান্ড ডমেস্টিক ভায়োলেন্স’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করা হয়। মূলত গর্ভবতী নারী এবং সদ্য মা হয়েছেন যারা, তাদের মা হওয়ার যাত্রাপথে মানসিক যে যুদ্ধটির বা সংগ্রামের মুখোমুখি হতে হয়; সেটিকে মাথায় রেখেই এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন ইউনাইটেড হাসপাতালের গাইনোকলজিস্ট এবং মম ফর মমের উপদেষ্টা ডা. নাসিম মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফ্লাডের চেয়ারপারসন ফাউজিয়া করিম এবং এমএইচপিএসএস ডেলিগেট, আইসিআরসি ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মাহমুদা।

সেমিনারে ডা. নাসিম মাহমুদ বলেন, পোস্টপারটাম ডিপ্রেশনটা একটা মানসিক সমস্যা, যার শুরুটা হয় বেবি ব্লুজ দিয়ে। সঠিক চিকিৎসা, যত্ন ও পরিচর্যা না পেলে এটি চরম আকার ধারণ করতে পারে ভুক্তভোগীর জীবনে এবং তার গোটা পরিবারপরিজনের ওপর।

ফাউজিয়া করিম ফিরোজ বলেন, পারিবারিক সহিংসতা এবং পোস্টপারটাম ডিপ্রেশনের সম্পর্ক অনেকটা কজ অ্যান্ড ইফেক্টের মতো। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত