‘যজ্ঞ করে সন্তান দেওয়ার কারসাজি’, নারী ভক্তকে ধর্ষণ ‘গুরুর’

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১২:৫৯ পিএম

নিঃসন্তান দম্পতিকে সন্তান দেওয়ার নাম করে স্বঘোষিত গুরু এক নারীকে যজ্ঞ করার নামে বেহুঁশ করে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মধ্যপ্রদেশের স্বঘোষিত ওই গুরুকে। গ্বালিয়র থেকে বৈরাগ্যনন্দ গিরি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।

অভিযোগে তিনি লেখেন, গত ১৭ জুলাই, প্রসাদের নাম করে কিছু একটা খাইয়ে বেহুঁশ করে তাকে ধর্ষণ করেন ‘গুরু’।

নারীর দাবি, দীর্ঘদিন ধরেই তারা সন্তান চাইছিলেন। সেই কামনাতেই তিনি এসেছিলেন বৈরাগ্যনন্দের কাছে। বৈরাগ্যনন্দ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি যজ্ঞ করলেই নারীর সন্তানলাভ হবে। অভিযোগ, যজ্ঞের নাম করে নারীকে কিছু খাইয়ে বেহুঁশ করে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, লোকে কী বলবে, এই সংকোচে তিনি এত দিন অভিযোগ দায়ের করতে চাননি। সমস্ত দ্বিধা কাটিয়ে সোমবার তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই স্বঘোষিত গুরুর সন্ধান শুরু করে পুলিশ। মঙ্গলবার তাকে গ্বালিয়র থেকে গ্রেপ্তার করে ভোপালে নিয়ে আসা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত