অষ্টম শ্রেণি : বিজ্ঞান

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:১১ এএম

দ্বিতীয় অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনী

১. শ্রেণিবিন্যাসের জনক কাকে বলা হয়?

ক. অ্যারিস্টটল                 খ. জন রে

গ. ক্যারোলাস লিনিয়াস                  ঘ. গ্রেগর জোহান মেন্ডল

২. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?

ক. বর্গ                           খ. গোত্র

গ. গণ                            ঘ. প্রজাতি

৩. একটি জীবের বৈজ্ঞানিক নামে কটি অংশ থাকে?

ক. একটি                                    খ. দুটি

গ. তিনটি                                    ঘ. চারটি

৪. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কোন পর্বের প্রাণীদের?

ক. অ্যানেলিডা                 খ. নেমাটোডা

গ. পরিফেরা                    ঘ. নিডারিয়া

৫. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?

ক. পরিফেরা                    খ. অ্যানেলিডা

গ. আর্থ্রোপোডা                 ঘ. মলাস্কা

৬. কোন পর্বের প্রাণীদের নরম দেহ কাইটিনসমৃদ্ধ শক্ত আবরণী দিয়ে আবৃত থাকে?

ক. দেহের রক্তপূর্ণ গহ্বর                  খ. রক্তকণিকা

গ. প্রাণীর পা                    ঘ. প্রাণীর ত্বক

৭. কোন পর্বের প্রাণীর হৃৎপি- চার প্রকোষ্ঠের?

ক. স্তন্যপায়ী                                খ. কর্ডাটা

গ. মলাস্কা                                   ঘ. ভার্টিব্রাটা

৮. সিটা থাকে কোন প্রাণীতে?

ক. কেঁচো                                    খ. কৃমি

গ. মাছ                           ঘ. ব্যাঙ

৯. কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?

ক. একাইনোডারমাটা                     খ. কর্ডাটা

গ. মলাস্কা                                   ঘ. ভার্টিব্রাটা

১০. অধিকাংশ স্বাদুপানির মাছ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

ক. উভচর                                   খ. সরীসৃপ

গ. অসটিকথিস                 ঘ. মলাস্কা

১১. কোন শ্রেণির প্রাণীদের রক্ত শীতল?

ক. সরীসৃপ                                  খ. কর্ডাটা

গ. উভচর                                    ঘ. পরিফেরা

১২. স্তন্যপায়ী শ্রেণির প্রাণীদের হৃৎপি- কত প্রকোষ্ঠের?

ক. তিন                          খ. চার

গ. পাঁচ                           ঘ. ছয়

উত্তর

১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত