সরকারি গাড়ির জ্বালানি চুরি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:১৩ এএম

প্রতি মাসে সরকারি গাড়ি থেকে চুরি করা ১৮ হাজার লিটার তেল কিনত একটি চক্র। দীর্ঘদিন ধরেই এই কাজ চালিয়ে আসছিল তারা। চক্রটির চার সদস্যকে গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো মো. আবু কালাম, মো. সুমন, বাবু ও শাহিন। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬০০ লিটার চোরাই অকটেন ও পেট্রোল উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি আরও জানান, আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনের কয়েকটি দোকান সরকারি গাড়ির জ্বালানি তেল চুরি করে বিক্রি করছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতে অকটেন ও পেট্রোলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত