প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
৭. ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কোন প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
ক. পরিবহন প্রযুক্তি খ. কম্পিউটার প্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি ঘ. টেলিফোন প্রযুক্তি
৮. ই-বুক হলো
ক. ইলেকট্রনিকস বুক খ. ইলেকট্রনিক ফাইল
গ. ইলেকশন বুক ঘ. ইলেকট্রন বুক
৯. ঘরে বসেই আমরা পুরো পৃথিবীর খবরাখবর নিতে পারি কোন প্রযুক্তি ব্যবহার করে?
ক. ইন্টারনেট খ. ইন্ট্রানেট গ. মোবাইল ঘ. মাইক্রোওয়েভ
১০. বঙ্গোপসাগরে কীসের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয়?
ক. উচ্চ চাপ খ. মধ্য চাপ গ. নিম্ন চাপ ঘ. নিম্ন ও মধ্য চাপ
উত্তর
৭. গ, ৮. ক, ৯. ক, ১০. গ
