স্থগিত ম্যাচ ব্রাজিলও খেলতে চায় না

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:১৪ এএম

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গত বছর সেপ্টেম্বরে সাও পাওলোয় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচ শুরুর কয়েক মিনিট পরই তা পণ্ড হয়ে যায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে। ফিফা ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিলেও ম্যাচটি আগে থেকেই খেলতে চাইছিল না আর্জেন্টিনা। এবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনও জানাল ম্যাচটি তারাও খেলতে চায় না। এর কারণ বিশ্বকাপের আগে চোট ও নিষেধাজ্ঞার শঙ্কা। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত