এক দিনে আরও ৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:৩০ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ৯০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ দিন ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত এক দিনে ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকায় ৭৩ এবং ঢাকার বাইরে সারা দেশে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশে ৩৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭৪ জন রোগী ভর্তি আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত