সড়কপথে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৯:৪০ এএম

পদ্মা সেতু হয়ে সড়ক পথে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

এর আগে, গত ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যান। সেই সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরাও গিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত