দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:৩৪ পিএম

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১২ জনের। 

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ আট হাজার ৫০০ জনে। 

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত একদিনে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন। 

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে এ দিন নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৫৮৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৫৮৫টি। 

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৬৫৭টি। গত এক দিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৭৫ শতাংশ। 

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। 

এ দিন করোনায় মারা যাওয়া দুজনের একজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃত দুজনের একজন চট্টগ্রাম বিভাগের ও একজন রাজশাহী বিভাগের রয়েছেন। তারা দুজন সরকারি হাসপাতালে মারা গেছেন।

এদিকে গত এক দিনে আইসোলেশনে এসেছেন ৪৪ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৯ হাজার ৮৫৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৮ হাজার ৮৮৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৯৭১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত