নবাবগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:১২ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়নের কৈলাইল নতুন বাজারের পশ্চিমের একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার দুপুরে মো. রাজিব (১৯) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব ওই এলাকার মো. সেন্টু মিয়ার ছেলে। ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. ছামিউল ইসলাম জানান, কৈলাইল নতুন বাজারের পশ্চিমে একটি বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায়  বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। তাকে তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত