'যখন হায়দরাবাদে ছিলাম তখন গাড়ির ভেতর গার্লফ্রেন্ডের সঙ্গে পলিশের কাছে ধরা পড়েছিলাম। রেলওয়ে স্টেশনে প্রেমিকাকে চুমু খেতে গিয়ে ধরা পড়েছিলাম। আমি গাড়ির পেছনের সিটে বসেছিলাম। আর তখনই পুলিশের কাছে ধরা পড়ে যাই...।'
সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নিজের মুখে এই কীর্তির কথা স্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার কথা অবলীলায় বলেন নাগা। এ বিষয়ে তার অবশ্য কোনো অনুশোচনা বা লজ্জা নেই।
তিনি বলেন, 'এটা তো জাস্ট একটা ঘটনা। যেটা করেছি তার জন্য ধরা পড়েছি। জাস্ট কুল।'
'ও আন্তাভা' গার্ল সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কের বাঁধন আলগা হতেই বিনোদনের খবরে প্রায়ই উঠে আসছেন চে-স্যাম । তাঁদের জীবনের প্রতিটি মুহূর্ত এখন পেজ থ্রি-র হট কেক।
'লাল সিং চাড্ডা'র হাত ধরে বলিউডে অভিষেক হলো নাগা চৈতন্যের। এই ছবির জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন চে। একটু যদি পেছন ফিরে তাকানো যায়, তাহলে মনে পড়ে যায় 'ও আন্তাভা'-এর জন্য সামান্থাও কিন্তু একই পরিমাণ অর্থ নিয়েছিলেন। বিবাহববিচ্ছেদ মামলা চলাকালীন দুজনের টাকার অঙ্ক কোথাও যেন একে অপরকে আরো একবার মিলিয়ে দিল।
তবে বলিউডের প্রথম ছবি হিসাবে বক্স অফিসে মোটেই ব্যবসা করতে পারল না 'লাল সিং চাড্ডা'। দক্ষিণের ছবিতে সফল্য এলেও হিন্দি ছবির দুনিয়ায় ভাগ্যে শিকে ছিঁড়ল না চে-র!
সামান্থার সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হলে সেই জায়গায় নাকি ঢুকে পড়েন সবিতা ধুলিপালা। নাগার সঙ্গে সবিতার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সবিতার সঙ্গে নাগার সম্পর্কের নতুন রসায়ণ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির ভেতর কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। 'লাল সিং চাড্ডা'র প্রচারে এসে মুখ খুলেছিলেন দক্ষিণের সুপাস্টার নাগা। কী বলেছিলেন তিনি?
নাগা জানিয়ে ছিলেন, তার জীবনে প্রেম নিয়ে আলোচনার কোনো দরকার নেই। নিজেই সকলকে জানাবেন। নাগার মতে, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসার প্রয়োজন। কার জীবনে কখন ভালোবাসা আসে আবার চলে যায় সেটা কেউ বলতে পারে না। প্রতিটি মানুষের চারিদিকেই ভালোবাসার একটা বলয় থাকে। প্রেম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন সামান্থার প্রাক্তন স্বামী। ভালোবাসা যদি জীবনে আসে তাহলে সেটাকে গ্রহণ করা উচিত। কারণ প্রেমই মানুষকে ভালো রাখতে সাহায্য করে। সূত্র : এইসময়
