ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার

সবচেয়ে বেশি নিরাপত্তাঝুঁকিতে শেখ হাসিনা

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০২:২০ এএম

পৃথিবীর অন্যান্য যেকোনো দেশের প্রধানমন্ত্রীর চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের কেন, পৃথিবীর অন্যান্য দেশের এখন যারা প্রধানমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। উনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাজধানীর পুলিশ প্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত