স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:৩৩ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধষর্ণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। তার নাম ফারিহা খানম (১২)। গত রবিবার বিকেলে চাচাতো ভাই রাসেল সিকদার (১৮) ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়েছিল। ফারিহা নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় রাসেল বাড়ি গিয়ে ফারিহাকে ডেকে নিয়ে নিজ বাড়িতে যায়। সেখানে বাথরুমে নিয়ে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরিবারের সদস্যরা ফারিহাকে খোঁজাখুঁজির পর রাসেলদের বাথরুম  থেকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, রাসেল উচ্ছৃঙ্খল প্রকৃতির। এর আগে সে একবার পরিবারের অমতে বিয়ে করলে সে বিয়ে টেকেনি। একমাত্র ছেলে উচ্ছৃঙ্খল হওয়ায় রাসেলের বাবা-মা রাসেলের সঙ্গে থাকেন না। রাসেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। তার বাবা-মাও ঢাকায় থাকেন। তবে বাবা-মায়ের সঙ্গে তার সম্পর্ক নেই।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, নিহতের পরিবার এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকা-ের প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত