ছাত্রলীগকে গোনায় ধরেন না জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, 'ক্রিকেট ম্যাচ হইছে না গতকাল বরগুনায়, ক্রিকেট ম্যাচ হবে'।
১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে তিনি বলেন, ১৫ আগস্ট কি কারো জন্ম হতে পারে না? তাহলে তারা কি জন্মদিন পালন করবেন না? আমরা কি আমাদের নেত্রীর জন্মদিন পালন করতে পারবো না?
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও গণ আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে তিনি এ দাবি করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই মিলাদ ও দোয়ার আয়োজন করে। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন না করে একদিন পর তার সুস্থতার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শিমুল বিশ্বাস, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূইয়া জুয়েল, শ্রমিক দলের সুমন ভূইয়া প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।
