প্রথম অধ্যায় : গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা
বহুনির্বাচনী
১. আনুষ্ঠানিক স্থান হলো-
i. বসার ঘর বা ড্রইং রুম ii. গাড়ি বারান্দা, সিঁড়ি
iii. খাওয়ার ঘর, অতিথি ঘর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. গৃহের অনানুষ্ঠানিক স্থানে আমরা-
i. বিশ্রাম নিই ii. পড়াশোনা করি iii. সাজসজ্জা করি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কাজের স্থানে ব্যবহৃত হয়
i. রান্নার কাজে
ii. বিভিন্ন রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে
iii. বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. কাজের স্থান হলো
i. বাথরুম ও টয়লেট
ii. কাপড়, তৈজসপাতি বা বাসন পেয়ালা ধোয়ার স্থান
iii. কোটা-বাছার স্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. জিনিসপত্র যথাস্থানে যত্ন সহকারে রাখলে সেগুলো
i. টেকসই হয় ii. গৃহের পরিবেশ পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে
iii. প্রয়োজনের সময় সেগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বাগানের সরঞ্জাম কোথায় রাখতে হয়?
ক. বাথরুমে খ. টয়লেটে
গ. স্টোররুমে ঘ. সেলাইয়ের বাক্সে
৭. প্রাথমিক চিকিৎসার উপকরণ হলো
i. তুলা, ব্যান্ডেজ, ডেটল
ii. গরম বা বরফ পানির ব্যাগ
iii. স্পিরিট, বার্নল, অ্যান্টিসেপটিক পাউডার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১.ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. ঘ, ৫. ঘ, ৬. গ, ৭. ঘ
