রাশিদন্ডমুজিবের সঙ্গে নুর আহমেদ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:৫৭ পিএম

রাশিদ খান, মুজিব উর রহমানদের সঙ্গে চায়নাম্যান বোলার নুর আহমেদকে নিয়ে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অলরাউন্ডার গুলবেদিন নাইব বাদ পড়েছেন। আয়ারল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকা শরফুদ্দিন আশরাফের পরিবর্তে নেওয়া হয়েছে সামিউল্লাহ শিনওয়ারিকে। ২৭ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে আফগানদের প্রথম ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের সঙ্গে তাদের পরের ম্যাচ ৩০ আগস্ট। ইন্টারনেট

আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী, হাশমতউল্লাহ শাহীদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাবীন উল হক, নুর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রাশিদ খান এবং সামিউল্লাহ শিনওয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত