ঝিনাইদহে শিক্ষক হত্যা মামলা

৩ জনের মৃত্যুদন্ড একজনের আমৃত্যু কারাদন্ড

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২:১০ এএম

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে স্কুলশিক্ষক খান মোহাম্মদ আলাউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড ও একজনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলেন রান্নু খাঁন, শামছুর রহমান খাঁন, তার ছেলে জামাল খাঁন ও কানু খাঁন।

২০১৪ সালের ৭ সেপ্টেম্বর আলাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে আসামিরা। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আদালত রান্নু খাঁন, জামাল খাঁন ও কানু খাঁনকে মৃত্যুদন্ড ও শামছুর রহমান খাঁনকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেয়। একই সঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে ও আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত