প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:২৯ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিনিধিদল। গতকাল বুধবার সকালে নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করে তারা। এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও দপ্তর সম্পাদক আইনজীবী আব্দুল্লাহ্ আল মামুন রানা এ সময় উপস্থিত ছিলেন। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় আরোপিত ‘অসাংবিধানিক’ ও বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলোর ব্যাপারে এবি পার্টি তাদের চার দফা পর্যবেক্ষণ সিইসিকে জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত