প্রেস ক্লাবে জাফরুল্লাহ

খালেদা জিয়ার জামিন হলে দেশে শান্তি আসবে

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:২৯ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিএনপি  চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন হলে দেশ তিন মাসে পরিবর্তন হয়ে যাবে। তাই দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, তাহলে খালেদা জিয়াকে আগে জামিনে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে ছাড়া দেশ চলবে না।’

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জনতার অধিকার পার্টি’ (পিআরপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন দলটিকে অভিনন্দন জানান জাফরুল্লাহ চৌধুরী।

খালেদা জিয়ার জামিনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিনা বিচারে, অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। যে টাকা চুরি করেনি, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রাখার জন্য জেল খাটাতে হয়। এ জন্য তাকে আটকে রাখা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত