ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম

নাটোরের লালপুরে রেল লাইনের পাশ থেকে রাসেদুল ইসলাম (২৫) নামের এক যুবকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পূর্বদিকে মনিকহার এলাকার রেললাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রাসেদুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার হাটহরিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার মনিকহার এলাকার রেল লাইনের ধারে এক যুবকের ট্রেনে কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত