শাহরুখ, সালমান, আমির- তিন খানকেই আর সহ্য করতে পারছে না ভারতীয় দর্শকরা। আমির খানের 'লাল সিং চাড্ডা', অক্ষয়ের 'রক্ষা বন্ধন'-এর পর ডোবার আশঙ্কা শাহরুখ খানের 'পাঠান'-এরও। ছবির মুক্তি পরের বছর। তার আগেই বয়কটের ডাক 'পাঠান' ছবির।
শাহরুখের এক পুরনো বক্তব্যের জেরে নতুন এ সমস্যার সূত্রপাত। সেই ভিডিও সম্প্রতি সামনে এনেছেন একদল নিন্দুক।
কি বলেছিলেন শাহরুখ? শোনা যায়, দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে হিন্দি ছবির মন্দা প্রসঙ্গে শাহরুখকে বলতে শোনা যায়, 'দেশে বেশিমাত্রায় অসহিষ্ণুতার ছবি ধরা পড়ছে। ক্রমশই এটা বাড়ছে।' এতে সমালোচনার মুখে পড়েন শাহরুখ। এক দল বলেন, 'এতই যখন অসহিষ্ণুতা, শাহরুখ খান দেশ ছেড়ে চলে যাচ্ছেন না কেন?' আর এক দলের বক্তব্য, 'খেলা শেষ। সালমান, শাহরুখ, আমির- তিন খানই যথেষ্ট কামিয়েছেন। এবার বিশ্রাম করুন।'
যদিও এ ধরনের নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন শাহরুখের অনুরাগীরা। অহেতুক নেতিবাচক প্রতিক্রিয়া না জানানোর অনুরোধ রাখলেন তারা। এক ভক্ত লিখলেন, গোটা ভারত অপেক্ষা করছে 'পাঠান'-এর জন্য। সূত্র : আনন্দবাজার
