কমওয়ার্ডে ২৫ পুরস্কার এশিয়াটিক মাইন্ডশেয়ারের

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:১৬ এএম

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দেশের মার্কেটিং খাতে সৃষ্টিশীল কাজের সম্মান ও স্বীকৃতির আসর কমওয়ার্ডের ১১তম আয়োজন। তাতে আরও একবার কমিউনিকেশন ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে স্বীকৃতি অর্জনের চমৎকার অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছে এশিয়া থ্রি-সিক্সটি। গ্রুপ হিসেবে সর্বোচ্চ মোট ৩৭টি পুরস্কার জিতে নিয়েছে তারা। এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড একক প্রতিষ্ঠান হিসেবে পুরো ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে জিতেছে ২৫টি পুরস্কার, যা ২০১৯ থেকে ২০২২ সালের এ-পর্যন্ত প্রতিটি মৌসুমেই ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার এক নতুন রেকর্ড। মোট ২৫টি পুরস্কারের মধ্যে আছে ১২টি ব্রোঞ্জ, ৯টি সিলভার, ৩টি গোল্ড এবং ১টি গ্রাঁপ্রি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত