মো. জিল্লুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০২:৪৬ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিল্লুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হুসাইন আল মামুনের তত্ত্বাবধানে গত ২৬ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২৩তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং ৯ আগস্ট অনুষ্ঠিত ২৫৫তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল দ্য সেকেন্ড জেনারেশন ইংলিশ রোমান্টিক পয়েটস অ্যান্ড কাজী নজরুল ইসলাম: অ্যা কমপারেটিভ স্টাডি (The Second Generation English Romantic Poets and Kazi Nazrul Islam: A Comparative Study)। তিনি একই বিশ্ববিদ্যালয় হতে ২০০৯ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার প্রায় ২০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে।

তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ভায়না গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম মো. শাসছুল হক ও বিলকিচ বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ওপর আরও গবেষণা অব্যাহত রাখবেন বলে জানান। তিনি সকলের দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত