'রাবণ'-এর পর 'চেঙ্গিস' : নতুন লুকে জিৎ

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০:৩২ পিএম

পরনে লাল শার্ট, নীল জিন্স। চোখে সানগ্লাস। হাতে সিগারেট নিয়ে চিন্তায় মগ্ন পর্দার 'চেঙ্গিস'! শনিবার সোশাল মিডিয়ায় এমন লুকে হাজির হয়ে তিনি চমক দিলেন অনুরাগীদের। হ্যাঁ, তিনি মানে টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। নতুন ছবি 'চেঙ্গিস'এর শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন তার নতুন লুক।

ছবির ক্যাপশনে লিখলেন, 'শুটিং শেষ।'

চমক দিতে খুবই ভালোবাসেন জিৎ। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায়। সম্প্রতি 'রাবণ' ছবিতে নতুন রূপে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি 'চেঙ্গিস'- দিয়ে ফের অনুরাগীদের সারপ্রাইজ দিতে চলেছেন জিৎ।

জানা গেছে, জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গায় শুরু হবে ছবির শুটিং। তবে শুধু বড়পর্দায় নয়। ছোটপর্দায় নতুন রিয়েলিটি শো 'ইস্মার্ট জোড়ি'তে জিতের সঞ্চালনা দেখে প্রশংসা করছেন তার অনুরাগীরা।

অন্যদিকে শোনা যাচ্ছে, বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নতুন একটি ছবিতে স্ক্রিন শেয়ার করবেন জিৎ। তবে সেই কথাবার্তা প্রাথমিক স্তরেই আটকে রয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত