Learning English

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৪৫ এএম

1. Stone Dead

কোনো ব্যক্তি বা প্রাণীর মৃত্যু সম্পর্কে নিঃসন্দেহ হওয়া, দীর্ঘ সময় আগেই মারা যাওয়া। বাংলায় একই অর্থ প্রকাশ করে এমন একটি বাগধারা হলো, মরে ভূত হয়ে যাওয়া।

Examples

a. The cat was stone dead by the time we got to him.

আমরা যখন পেলাম ততক্ষণে বিড়ালটি মরে ভূত হয়ে গেছে।

b. By the time the paramedics got to him, he was stone dead.

চিকিৎসক যতক্ষণে তাকে পেলেন, ততক্ষণে সে মরে ভূত হয়ে গেছে।

c. It’s difficult to see stone dead in a sentence.

মৃত্যুদণ্ডের ক্ষেত্রে নিশ্চিত মৃত্যু পর্যন্ত দেখা কষ্টকর।

2. Wine and dine

আতিথেয়তা, অতিথি বা আমন্ত্রিত ব্যক্তির সেবাযত্ন করা

Examples

a. Our company likes to wine and dine its clients.

আমাদের কোম্পানি তার গ্রাহকদের আতিথেয়তা দিতে পছন্দ করে।

b. Our hosts wined and dined us very well.

আমাদের নিমন্ত্রণকারী আমাদের দারুণ আতিথেয়তা করেছেন।

c. When we visit her, she wines and dines us splendidly.

আমরা যখন তাকে দেখতে গিয়েছিলাম সে আমাদের চমৎকার সেবাযত্ন করেছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত