এশিয়া কাপে সবশেষে দল দিল শ্রীলঙ্কা

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৫৮ এএম

২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপের জন্য সবাই দল ঘোষণা করেছে। বাকি ছিল একমাত্র শ্রীলঙ্কা। দাসুন শানাকাকে অধিনায়ক ও চারিথ আসালাঙ্কাকে সহঅধিনায়ক করে ২০ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলে নতুন মুখ বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। ঘরোয়া ক্রিকেটে ৮ টি-টোয়েন্টিতে ৭ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচে ২৭ উইকেট নেওয়া এই বোলার প্রথমবার ডাক পেলেন শ্রীলঙ্কা জাতীয় দলে। ২৭ আগস্ট আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করবে শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাতিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, প্রাভিন জয়াবিক্রমা, চামিকা করুনারতেœ, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানিন্দু ফার্নান্দো, দুশমান্থ চামিরা, দিনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত