রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক ছিলেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন।
