জিএম কাদের বললেন

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০২:২৯ এএম

পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও জাতীয় বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘এমন বক্তব্যে প্রতিবেশী বন্ধু দেশ ভারতকেও অস্বস্তিত্বে ফেলেছে। দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।’ গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘হিন্দু শাস্ত্রমতে শিষ্টের লালন আর দুষ্টের দমনের জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। কিন্তু এখন দেশে চলছে, দুষ্টের লালন আর শিষ্টের দমন। এখন শুধু সংখ্যালঘু সম্প্রদায় দেশ ছেড়ে যাচ্ছেন না, এখন মুসলিমরাও সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে দেশ ছেড়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত