চাকরি

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:০৪ এএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : উপনগর স্থপতি ১ জন। স্থাপত্য বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক। সরকারি বা আধা সরকারি সংস্থায় ১ম শ্রেণির এস্টেট বা ভূমি বা প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী পরিচালক (ভূমি) ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী অথরাইজড অফিসার ১ জন। সিভিল প্রকৌশল/স্থাপত্য বা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী পরিকল্পনাবিদ ৩ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী নগর স্থপতি ১ জন। স্থাপত্য বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। প্রশাসনিক কর্মকর্তা ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী ৬ জন। সিভিল/মেকানিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ নিয়ে ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

সহকারী গবেষণাবিদ ১ জন। পরিসংখ্যান/ আন্তর্জাতিক গবেষণা/ভূগোল/পরিবেশ ও বন অথবা অর্থনীতি বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। প্রাক্কলনিক ২ জন। সিভিল/মেকানিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ নিয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। ৩০ আগস্ট ২০২২ তারিখে উপনগর স্থপতি পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অন্যান্য পদের বেলায় একই তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://coxda.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ আগস্ট ২০২২ সকাল ১০টা থেকে ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে www.coxda.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কউক ভবন, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৯

×
সর্বশেষ সর্বাধিক পঠিত