হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ের ১১তম গ্রেডের অডিটর পদের ফল প্রকাশ করা হয়েছে। এ পদে ৫৩৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এতে জানানো হয়েছে, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ১১তম গ্রেডের অডিটর পদের লিখিত পরীক্ষা গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ফলের ভিত্তিতে ৫৩৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হলো।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের অডিটর পদে যোগদানের সময়সূচি পরে জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য সিজিএ কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অডিটর পদে সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।
