ভারতে গিয়ে নির্বাচন নিয়ে আমি কোন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:৩০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে গিয়ে নির্বাচন নিয়ে বা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে— যে সব অভিযোগ করা হয়েছে এমন কোনও কথা আমি বলিনি।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন দাবি করেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দেশের স্থিতিশীলতা নিয়ে ভারতে গিয়ে কথা বলেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার ধারেকাছেও আমি নেই। এটা একটা ডাহা মিথ্যে কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত