উত্তেজনার মধ্যেই তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রের গভর্নর

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:২৭ এএম

যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার উত্তেজনার মধ্যেই তাইওয়ানে সফর করেছেন যুক্তরাষ্ট্রের এক গভর্নর। চীনের অব্যাহত সামরিক হুমকির কারণে সম্প্রতি তাইপের সঙ্গে বাণিজ্য আলোচনার ঘোষণার কয়েক দিন পরই তিনি এ সফরে গেলেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব গতকাল সোমবার তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত রবিবার তিনি তাইওয়ানে যান। তার এ সফরকে অর্থনৈতিক উন্নয়ন সফর বলে উল্লেখ করা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। তার এ সফরের সময় নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে পেইচিং। তাইওয়ানকে বৈধতা দিতে পারে এমন যেকোনো কূটনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে পেইচিং। পশ্চিমা কর্মকর্তা ও রাজনীতিবিদদের তাইওয়ান সফরে বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছে দেশটি। তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে এলেও চীন তা প্রত্যাখ্যান করে।

এদিকে সোমবার গভর্নর এরিক হলকম্বের সঙ্গে বৈঠকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সরাসরি পেইচিংয়ের মহড়ার উল্লেখ করেছেন এবং সমমনা দেশগুলোকে তার দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত