আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নাজমুল হাসান

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:৪৮ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চেয়ারম্যান হিসেবে গতকাল মঙ্গলবার যোগদান করেছেন। মেজর জেনারেল নাজমুল ১৯৮৬ সালের ১৫ জুলাই ১৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন।

মেজর জেনারেল নাজমুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে ‘আর্মি স্টাফ কোর্স’ এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স’ সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত