হবিগঞ্জ পৌরসভার যশেরআব্দা ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী আমিনা ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আমিনাকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রযোজন। স্বামী শাহজাহান জানিয়েছেন, তার পরিবার নিতান্তই অসহায়। তিনি তার সম্বল জমি বিক্রি করে এ যাবৎ স্ত্রীর চিকিৎসা করিয়েছেন। এখন প্রচুর অর্থের প্রয়োজন, যা তার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘অর্থের অভাবে আমার স্ত্রীর চিকিৎসা বন্ধের পথে। আমার একটি কন্যা রয়েছে, যার লেখাপড়া বন্ধ হয়ে গেছে অর্থের অভাবে।’ এ অবস্থায় সমাজের বিত্তবানসহ সবার কাছে সাহায্যের আবেদন করা হয়েছে।
আমিনাকে বাঁচাতে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহজাহান সম্রাট, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, (হবিগঞ্জ শাখা) হিসাব নং: ৫৮৩৫০০৩-৫৮৩৫০২২। বিকাশ নং: ০১৯১১৮৬৭৮২১, মোবাইল নং: ০১৭১১২৮৮৯২০। বিজ্ঞপ্তি
