এই দিনে

আবু জাফর শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:০২ এএম

সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৮ সালের ২৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, সমকাল সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অনেক স্বীকৃতি পেয়েছেন তিনি।

১৯১১ সালের ১২ মার্চ গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে আবু জাফর শামসুদ্দীনের জন্ম। বাবা মোহাম্মদ আক্কাছ আলী ভূঁইয়া। গ্রামের প্রভাত পণ্ডিতের পাঠশালায় ভর্তি হন তিনি। পরে জুনিয়র মাদ্রাসা ও হাই-মাদ্রাসা হয়ে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হলেও এক দিন পড়ালেখা ছেড়ে দেন। 

১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলা একাডেমিতে সহকারী অনুবাদক ছিলেন। ‘অল্পদর্শী’ নামে দৈনিক সংবাদে প্রকাশিত তার ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শীর্ষক সাপ্তাহিক কলাম ছিল খুবই জনপ্রিয়। ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। প্রথম জীবনে এম এন রায়ের রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ভাসানীর নেতৃত্বে ন্যাপ গঠিত হলে তিনি প্রাদেশিক সাংগঠনিক কমিটির সদস্য নির্বাচিত হন। 

তিনি বাংলাদেশ শান্তি পরিষদ, বাংলাদেশ হিউম্যানিস্ট সোসাইটি, বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ, বাংলাদেশ আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতিসহ বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলেন। অনেক উপন্যাস, গল্প ও প্রবন্ধ লিখেছেন। 

তার রচনার মধ্যে আছে উপন্যাস ‘ভাওয়ালগড়ের উপাখ্যান’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘সংকর সংকীর্তন’ ও ‘দেয়াল’। গল্পগ্রন্থ ‘জীবন’, ‘রাজেন ঠাকুরের তীর্থযাত্রা’ প্রভৃতি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত