পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:২১ এএম

প্রায় দুইশো কোটি টাকা আত্মসাতকারী পি কে হালদারের দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দেশত্যাগের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, পি কে হালদার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার আছেন। তার দুই নারী সহযোগী বাংলাদেশ ছাড়তে চেয়েছিলেন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত