দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা প্রণয়ন এবং দল তৈরির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দলও কিনেছে। কিন্তু কোনো ভারতীয় ক্রিকেটারকে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে। লিগটির কমিশনার গ্রায়েম স্মিথ বলেছেন, ‘বিসিসিআই আমাদের সার্বিক সহায়তা করেছে। এই মুহূর্তে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটারদের তারা ছাড়বে না। আইপিএলের বাইরে তারা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশগ্রহণ করবে না।’ ইন্টারনেট
×
