চাকরি

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:৩১ পিএম

বাংলাদেশ অভ্যন্তরীণ

নৌ-পরিবহন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস। টাইপিং-এ দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গ্রিজার ৫ জন। এসএসসি বা সমমানের যোগ্যতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। মার্কম্যান ২৫ জন। এসএসসি বা সমমানের পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বেতনক্রম: ৮৫০০-২০৫৭০ টাকা। ভান্ডারি ৩ জন। এসএসসি বা সমমানের পাসসহ রান্নার কাজে অভিজ্ঞ। বেতনক্রম: ৮৫০০-২০৫৭০ টাকা। অফিস সহায়ক ৪ জন। অষ্টম বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ভান্ডারি ৩ জন। ১ আগস্ট ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। বিআইডব্লিউটিসিতে কর্মরতদের বেলায় বয়স সর্বোচ্চ ৪০ বছর। এই (www.jobsbwita.gov.bd)  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ সময় ১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : কালের কণ্ঠ, ১৮ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১২

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : বোটানি বিভাগের জন্য সহযোগী অধ্যাপক ২ জন। বোটানি বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী। উক্ত বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয়ে বা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম ৭ শিক্ষকতা এবং গবেষণা থাকতে হবে। স্বীকৃতমানের গবেষণা জার্নালে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্যান্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২২ অফিস চলা পর্যন্ত। দরকারি তথ্যের জন্য যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : ডেইলি স্টার, ২২ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৫

জাতীয় কবি কাজী নজরুল

ইসলাম বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : ড্রাইভার (হেভি) ২ জন। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। ড্রাইভার (হালকা) ১ জন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। বাস হেলপার ২ জন। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। আবেদনের ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.jkkniu.edu.bd)  ওয়েবসাইটে। রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ এই ঠিকানায় আবেদন জমার শেষ সময় ১৫  সেপ্টেম্বর ২০২২ অফিস চলা পর্যন্ত। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ : রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

সূত্র : ইত্তেফাক, ২২ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত