দাম বাড়তে পারে আইফোন নতুন সংস্করণের

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:৪৫ পিএম

বর্তমানে আইফোন-১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার-সংশ্লিষ্টরা। আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করার জন্য আলাদা পরিচিতি আছে এই বিশ্লেষকের। বাজারে মডেলভেদে আইফোন-১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে।

আইফোনের পরবর্তী মডেলগুলোর দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, এক হাজার অথবা ১ হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে কথিত ‘আইফোর ১৪’-এর দাম। উৎপাদন আর সরবরাহ খরচ বাড়ার কারণেই কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। জুন মাসেই বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন-১৩-এর চেয়ে আইফোন-১৪-এর দাম অন্তত একশ ডলার বেশি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

কথিত ‘আইফোন ১৪’-তে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং অটোফোকাস ফিচারওয়ালা সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন আইফোনের প্রো এবং প্রো ম্যাক্স মডেল থেকে সামনের ক্যামেরার ‘নচ’ বাদ পড়তে পারে বলে জানিয়েছে ভার্জ। এ ছাড়া ডিভাইসটিতে অ্যাপলের নতুন চিপ থাকবে বলে আশা করা হচ্ছে, যেটির নাম হবে এ১৬।

দাম বাড়তে পারে আইফোন নতুন সংস্করণের

বর্তমানে আইফোন-১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার-সংশ্লিষ্টরা। আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করার জন্য আলাদা পরিচিতি আছে এই বিশ্লেষকের। বাজারে মডেলভেদে আইফোন-১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে।

আইফোনের পরবর্তী মডেলগুলোর দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, এক হাজার অথবা ১ হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে কথিত ‘আইফোর ১৪’-এর দাম। উৎপাদন আর সরবরাহ খরচ বাড়ার কারণেই কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। জুন মাসেই বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন-১৩-এর চেয়ে আইফোন-১৪-এর দাম অন্তত একশ ডলার বেশি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

কথিত ‘আইফোন ১৪’-তে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং অটোফোকাস ফিচারওয়ালা সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন আইফোনের প্রো এবং প্রো ম্যাক্স মডেল থেকে সামনের ক্যামেরার ‘নচ’ বাদ পড়তে পারে বলে জানিয়েছে ভার্জ। এ ছাড়া ডিভাইসটিতে অ্যাপলের নতুন চিপ থাকবে বলে আশা করা হচ্ছে, যেটির

নাম হবে এ১৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত