স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে এখনো লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ডা. ফ্লোরার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানান।
মহাপরিচালক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন। ১০ মিনিট আগে, অর্থাৎ গতকাল রাত ৯টা ২০ মিনিটে ডা. ফ্লোরার স্বামীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ফ্লোরা বেঁচে আছেন। তবে লাইফ সাপোর্টে আছেন।
মহাপরিচালক ডা. ফ্লোরার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা ডা. সেব্রিনা ফ্লোরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-নিপসমে কাজ করেছেন।
